শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা মন্দিরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি

সাতক্ষীরার দেবহাটায় দক্ষিণ পারুলিয়া সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে দুঃসাহসিক এ চুরির ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা পুলিশের। শনিবার রাত ১২টা পর্যন্ত পূজা অর্চনা করে পুরোহিত ও ভক্তরা বাড়ি ফেরার পর সুযোগ বুঝে চোরচক্র মন্দিরের দুটি গেটের তালা কেঁটে মন্দিরে সংরক্ষিত বৃটিশ শাসনামলে স্থপিত রাধা-কৃষ্ণ ও গোপালের দুষ্প্রাপ্য চারটি পিতলের মূর্তি, প্রতিমার দেহের সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, রৌপ্যলঙ্কার ও দানবাক্সের নগদ টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ মন্দির পরিচালনা কমিটির।

স্থানীয় ইউপি সদস্য অসীম ঘোষ জানান, প্রতিদিনের ন্যায় মধ্যরাত পর্যন্ত পূজা অর্চনা শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তারা। সকালে পুরোহিত আঙ্গুরবালা দেবী মন্দিরে ঢুকে চুরি সংঘটিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে অবহিত করেন তাদেরকে।

পরে খবর পেয়ে হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা পরিদর্শন করেন ঘটনাস্থল।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ জানান, মন্দিরের পাশে ভোমরা স্থলবন্দরের ধর্ণাঢ্য সিএন্ডএফ ব্যবসায়ী এবাদুর রহমানের বাড়ি। গত তিনদিন ধরে এবাদুর রহমান দম্পতি এক বিয়ের অনুষ্ঠানে অন্যত্র অবস্থান করায় সম্ভবত তাদের বাড়িটি শূন্য পড়ে আছে এমন তথ্য ছিল চোরচক্রের কাছে। রোববার গভীররাতে চোরচক্র প্রথমে ওই সিএন্ডএফ ব্যবসায়ীর বাড়িতে ঢুকে আলমারিসহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে। কিন্তু চোরচক্র সেখানে স্বর্ণালঙ্কার, নগদ টাকা বা মূল্যবান মালামাল না পেয়ে পরে পাশর্^বর্তী রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে দুষ্প্রাপ্য মূর্তি, সোনা ও রুপার গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যেই চুরি যাওয়া মুল্যবান মূর্তি ও অন্যান্য মালামাল উদ্ধারে এবং চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

এঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রি বাদি হয়ে দেবহাটা থানায় দায়ের করেছেন মামলা (নং-০৭)।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী