শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাম পরিবর্তন সোনালী ব্যাংকের

পরিবর্তন করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম। ব্যাংকটির নাম হবে এখন থেকে ‘সোনালী ব্যাংক পিএলসি’। গতকাল মঙ্গলবার ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ফলে এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি কার্যক্রম শুরু করবে নতুন নামে।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক, সিইও অ্যান্ড এমডি মো. আফজাল করিম এবং কম্পানির সেক্রেটারি তাওহিদুল ইসলাম।

জানা গেছে, সংশোধিত কম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কম্পানির নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে।

এ জন্য সোনালী ব্যাংকের নাম পরিবর্তন করে করা হয়েছে সোনালী ব্যাংক পিএলসি।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী