বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ৫ পিচ স্বর্ণের বারসহ যাত্রী আটক

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৫পিচ (৫ শ” ৮৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ ইব্রাহিম বেপারী (৩৫) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (৬ মার্চ) সকাল ১১টায় ভারতে প্রবেশ কালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের বর্হিরগমন থেকে তাকে আটক করা হয়।

আটক যাত্রী ইব্রাহিম মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার চারকেওয়ার গ্রামের আব্দুল লতিফ বেপারির ছেলে। যার পাসপোর্ট নং-(এ ০৩৮৩২৯৮০)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কঠোর নজরদারিসহ অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় সন্দেহভাজন ওই যাত্রীর গতিবিধি পর্যবেক্ষন করে তাকে আটক পূর্বক তল্লাশি করা হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার কাছে কোন কিছু পাওয়া না গেলে, তাকে স্থানীয় বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে গিয়ে এক্সরে করলে তার পেটের ভিতরে বিশেষ কোন বস্তুর অস্তিত্ব টের পাওয়া যায়। পরে, কালো কসটেপ দিয়ে মোড়ানো ৫ পিচ স্বর্ণের বার তার পেট থেকে বের করা হয়। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও স্বর্ণ গুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হবে বলে জানান এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী