রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেফতার!

ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি ডয়চে ভেলেতে র্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন নাফিজ আলম। তিনি কয়েকটি মামলার আসামি।

২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ।

রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার সকালে গণমাধ্যমকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ আরও জানান, ‘গ্রেফতারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের পূর্ণ, অর্ধেক ও খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।’

এ ঘটনায় ভাটারা থানায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। সেই সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব। তখন তার বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছিল। তার মধ্যে একটি মাদক, অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন