মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত ২৫শ’ কেজি আম বিনষ্ট

কালিগঞ্জে অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত ২৫শ’ কেজি গোবিন্দভোগ আম পিকআপের চাকায় পিষে বিনষ্ট করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহওয়ার্দী পার্কে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজহার আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আমগুলো নষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সদস্য ফজলুর রহমান, কালিগঞ্জ থানার উপ পরিদর্শক নকিব পান্নুসহ সঙ্গীয় ফোর্স ও গ্রাম পুলিশ।

মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, শনিবার রাতে একটি পিকআপ ভর্তি অরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে পিকআপ ভর্তি আমগুলো আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কালিগঞ্জ থানা পুলিশ বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী সোহওয়ার্দী
পার্কে পিকআপের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করে।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহার আলী সাংদিকদের বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। এই আম গুলো বাজারজাত করতে এখনো যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নি দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন