বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার নওয়াপাড়া ইউপিতে উন্মুক্ত বাজেট অধিবেশন

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫টায় গাজীরহাট সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, নাজমুস শাহাদাত, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্যা ফরিদা পারভীন, খাদিজা পারভীন কণা, রাহিলা পারভীন লিলি, ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী, শওকত আলী, মাহমুদ হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ। বাজেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরে নওয়াপাড়া ইউনিয়নের উন্নয়নে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৩১৪ টাকার উন্নয়ন পরিকল্পনা পেশ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. সাব্বির হোসেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নবিস্তারিত পড়ুন

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
  • দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা
  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ