শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী পরিবার, উৎসুক মানুষের ভিড়

যশোরের শার্শার বাগআঁচড়ায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হেলিকপ্টারে চোড়ে বাড়ি ফিরলেন মানবী ওয়েল কেয়ার ইউএসএ-২০ এর চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা।

রবিবার (১১ মে) আমেরিকা থেকে ঢাকায় আসার পর বাংলাদেশ সময় দুপুর ২টায় নিজ বাড়ির ছাদে তৈরী হেলিপ্যাডে বেসরকারি একটি হেলিকপ্টারে পৌঁছান।

আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনা বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের একমাত্র মেয়ে। তার বাবাসহ পরিবার আমেরিকা প্রবাসী। মানবী আসাদ এষনা ইউএসএর একজন সফটওয়ার ইন্জিনিয়ার। পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ-২০) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবী ওয়েল কেয়ার (ইউএসএ-২০) থেকে অসহায়দের বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, চিকিৎসা ভাতাসহ মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় অর্থ সহযোগিতা করে থাকে।

মানবী আসাদ এষনা বলেন, ২০১২ সালে আমরা আমেরিকায় পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশের নাগরিকত্ব লাভ করে বাবা-মা ও ভাইদের নিয়ে স্থায়ী ভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নাড়ীর টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসী আমাকে এতো ভালবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালবাসা নিয়ে এগিয়ে যেতে দোয়া চাই।

স্থানীরা জানান, আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষনার পরিবারটি আমাদের গর্বের। তারা প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয় সামাজিক ও গরীব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উপশহর বাগআঁচড়ায় হেলিকপ্টার যোগে এই প্রথম প্রবাসীর আগমন বিরল ঘটনা। মানবী আসাদ এষনার হেলিকপ্টার যোগে আগমন ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে। তার আগমনে আমরা খুশি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এদিকে হেলিকপ্টার যোগে তার নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় ও আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশের উপস্থিতি ছিল প্রশংসনীয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক