সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাজিলে বন্দুক হামলায় এক স্কুল শিক্ষার্থী নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পারানা রাজ্যের একটি স্কুলে এক বন্দুকধারীর হামলায় ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত ও একজন মারাত্মকভাবে আহত হয়েছে। এরইমধ্যে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার প্রফেসর হেলেনা কোলোডি স্টেট স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

প্রসাসনের মুখপাত্র থিয়াগো মসিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, হামলাকারী ওই স্কুলের একজন প্রাক্তন ছাত্র, যার বয়স আনুমানিক ২০ বা ২১। কিছু নথি তোলার জন্য সে স্কুলে প্রবেশ করেছিল।

রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ বন্দুক হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী নিহত এবং একই বয়সী এক কিশোর মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ হামলার ঘটনায় ‘দু:খ ও ক্ষোভ’ প্রকাশ করেছেন।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, এমন সহিংসতা আরেক তরুণের জীবন কেড়ে নিলো। এ ধরণের ঘৃণিত কাজ আমরা আমাদের স্কুল বা সমাজে আর সহ্য করতে পারি না।

কয়েক বছর আগেও ব্রাজিলের স্কুলে এ ধরনের হামলা বিরল ঘটনা ছিল, কিন্তু সম্প্রতি দেশটিতে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রাজিলের স্কুলগুলোতে প্রায় দুই ডজন হামলার ঘটনা ঘটে, যার অর্ধেকই ঘটেছে শেষ ১৪ মাসে।

গত এপ্রিলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় নগরী ব্লুমেনাউতে একটি স্কুল ও ডে কেয়ার সেন্টারে এক হামলাকারীর ছুরিকাঘাতে চার শিশু নিহত হয়।

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন