সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত করেছে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালের আগে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের ঝনঝনানি ও বোমাবাজি ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি নেই। দেশের মানুষ শিক্ষিত হোক সেটা বিএনপি-জামায়াত চায় না বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত করেছে বিএনপি-জামায়াত। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেসব বৃত্তি বা গবেষণা অনুদান চালু করেছে, বিএনপি বারবার তা বন্ধ করেছে।

দেশের মানুষ শিক্ষিত হোক এটি বিএনপি-জামায়াতের উদ্দেশ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সুযোগ থাকার পরও বিনামূল্যে সাবমেরিন কেবল সংযোগ না নিয়ে প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছেন খালেদা জিয়া।

সরকারপ্রধান বলেন, এখন পর্যন্ত শিক্ষায় সর্বোচ্চ ২১ দশমিক ১৬ শতাংশ বরাদ্দ দিয়ে নজির স্থাপন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু। বিজ্ঞান ও কারিগরি শিক্ষায়ও গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। আওয়ামী লীগ শিক্ষাকে গুরুত্ব দেয় বলে চলতি অর্থবছরেও বরাদ্দ রেখেছে ৮৮ হাজার কোটি টাকার বেশি।

তিনি বলেন, সামরিক সরকারগুলো অবৈধ ক্ষমতাকে বৈধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি এবং শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনে।

এ সময় চারটি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মাস্টারপ্ল্যান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বৃত্তির চেক তুলে দেন সরকারপ্রধান।

বিজয়ী জাতির ইতিহাস না জানলে মানুষের আত্মবিশ্বাস জাগ্রত হবে কীভাবে— প্রশ্ন করে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে অন্ধকারে রেখে শোষণ করার পর সুগম করে বিএনপি। এ দেশের মানুষ শিক্ষিত হোক সেটি বিএনপি-জামায়াত চায় না।

একই রকম সংবাদ সমূহ

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের