সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা

“সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টুর সঞ্চালনায় শহরের খান মার্কেটস্থ সংগঠনের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সংগঠনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়।

কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি ও অডিটর মো. আব্দুস সাত্তার, বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র,
সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বুলু, সহ-সাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, সদস্য ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত, নিমাই চন্দ্র কর্মকার ও স্বর্ণ শ্রমিক সমিতির সভাপতি
শ্রীদাম দে প্রমুখ।

এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও স্বর্ণ শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা