বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে জাতীয় শোক দিবস পালিত

আমি হিমালয় দেখিনি কিন্তু, শেখ মুজিবকে দেখেছি।

মঙ্গলবার (১৫ আগস্ট) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই দিনটিতেই বঙ্গবন্ধুসহ তার সম্পূর্ণ পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। আগস্ট আমাদের শোকের মাস।

আর এই দিনটির কথা স্মরণ করে শার্শা থানার বাগআঁচড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ই আগষ্ট) সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ, ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজ সহ বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় একে একে তারা পরপর প্রত্যেকে কালো ব্যাজ পরিধান করে কিছুক্ষণ র‍্যালি দিয়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প অর্পণ করে তারপর যার যার নিজস্ব প্রতিষ্ঠানের হলরুম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত সম্পন্ন করে।

বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ’সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সাধন কুমার গোস্বামীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আব্দুল খালেক।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প‍্যালেন চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী নীল কুমার সিংহ, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোঃ শামিম কবির, আজিজুল রহমান, মোজাম্মেল গাজী স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে,ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা সহ সকল ছাত্র-ছাত্রীরা

এছাড়া, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমেদ এর সভাপতিত্বে সকল শিক্ষক শিক্ষিকা ও সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যময় করেন

পরিশেষে প্রত্যেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিসমাপ্তি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা