শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজের প্রকাশকের চাচার ইন্তেকাল, শোক

নিউজ রুম: সরকারি নিবন্ধনপ্রাপ্ত আওয়ার নিউজের সম্পাদক ও এটির সহযোগী আঞ্চলিক সংবাদ মাধ্যম কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদের চাচা আবুল বাসার অসুস্থতাজনিত কারণে ৭৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

চাচার মৃত্যুতে শোকাহত আরিফ মাহমুদ তার হৃদয়ের অনুভুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

সেটা হুবুহু তুলে ধরা হলো –

“আমার আব্বার (প্রফেসর আবু নসর) যখন বছর পাঁচেক বয়স তখন তার ছোট ভাই আবুল বাসারের (আমার চাচা) আড়াই বছর বয়স। সেসময় তাদের মা (আমার দাদী) মারা যান। ছোট্ট দুই মা মরা শিশু জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক চড়াই উৎরাই পেরিয়ে, সংগ্রাম করে বড় হয়েছিলেন। আমার আব্বাকে দেখেছি বরাবরই তার ছোট ভাইয়ের জন্য আলাদা একটা অনুভূতি। আব্বাকে দেখে ছোট থেকে আমরাও আব্বার মতো চাচাকেও এতোটাই সম্মান করার চেষ্টা করেছি যে, তাকে ডাকতাম ছোট আব্বা। সেই ছোট আব্বা আজ আমাদের ছেড়ে চলে গেলেন।

আমার সেই মেঝচাচা (ছোট আব্বা) আলহাজ্ব আবুল বাসার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যার পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১ টায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

ক্যান্সার আক্রান্ত আমার মায়ের চিকিৎসার জন্য আমরা এই মুহূর্তে ঢাকা অবস্থান করছি। ছোট আব্বার মৃত্যুর সংবাদ শুনে ইতোমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঢাকায় আসার আগেও ছোট আব্বার সাথে দেখা করে এসেছিলাম, কথা বলেছিলাম, অনেক সময় গল্প করেছিলাম। ২/৩দিন আগেও ঢাকা থেকে মোবাইলে কথা হয়েছিলো। আজ খুব মনে পড়ছে সেদিনের কথাগুলো।

সকলে আমার ছোট আব্বার জন্য দোয়া করবেন। যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ পাক তাকে দান করেন।”

আরিফ মাহমুদের চাচার মৃত্যুতে আওয়ার নিউজ ও কলারোয়া নিউজ পরিবার গভীর ভাবে শোকাহত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়