বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সাংবাদিককে হত্যার হুমকিঃ থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ  মাদক বিক্রিতে জড়িতদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শার্শায় এক সাংবাদিক। শার্শা থানায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে জিডি করেন সাংবাদিক মোঃ সোহাগ আলী।

এতে অভিযোগ করা হয়, মাদকের বিস্তার নিয়ে সম্প্রতি প্রতিবেদন করেন মোঃ সোহাগ আলী। এর জেরে মঙ্গলবার রাত ৮ টার সময় তাকে সরাসরি হত্যার হুমকি দেন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত রাবেয়া ওরফে খাতন, তার মেয়ে মোছাঃ কাকুলী, ও তার ছেলে কিশোর গ‍্যাং এর মূলহোতা মোস্তফা।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম। তিনি জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাংবাদিককে হুমকির নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান নয়ন। ও বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান মন্টুসহ সুশীল সমাজের নেতারা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন

শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবেবিস্তারিত পড়ুন

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১