সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় তিনটি ব্রান্ডের সরিষার তেলের উদ্বোধন তালায় তিন ব্রান্ডের সরিষার তেলের বাজার প্রবেশ উদ্বোধন

সেলিম হায়দার : সাতক্ষীরা তালায় সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তদের আয় বৃদ্বি প্রকল্পের আওতায় নতুন পণ্যের বাজার প্রবেশ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বিকালে তালা উপজেলা প্রাণী সম্পাদ মিলনায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে নতুন পণ্যের বাজার প্রবেশ উদ্বোধন করা হয়।
ইফাদ ও ড্যানিডার আর্থিক সহযোগিতায় তালা উপজেলায় ধানদিয়া ইউনিয়নে আয়াত অয়েল মিল, তালা সদর ইউনিয়নে রসনা অয়েল মিল ও সরদার অয়েল মিল সরিষার ভোজ্য তেল উৎপাদন করে বাজারজাতকরণ শুরু করেছে। নতুন পণ্যের বাজার প্রবেশ অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি বিপণন অধিদপ্তর কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফ ব্যবস্থাপক কাজী আবুল হাসনাত। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, তালা বাজার বনিক সমিতি সভাপতি কাজী মারুফ হোসেন, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন, উন্নয়ন প্রচেষ্টার প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ কবির শাওন।
উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেন কোল্ড অয়েল প্রেস মেশিন দ্বারা উৎপাদিত তেলের মান সম্পর্কে প্রেজেনটেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে তিনজন উদ্যোক্তা ব্যবসায়ীদের কাছে নিজ নিজ ব্রান্ডের তেলের গুণনগত মান, দামসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপস্থিত ব্যবসায়ীরা আলোচনায় নিজেদের এলাকায় উৎপাদিত তেল ভোক্তাদের কাছে বিক্রয় করা ও প্রসার ঘটানোর আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ৪০ জন স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম