শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত ইউএনও কৃষ্ণা রায়কে ‘পূজা উৎযাপন পরিষদ’ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় নবাগত নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন উপজেলা পূজা উৎযাপন পরিষদ ও হিন্দু,বৌদ্ধ, খৃীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৪ অক্টোবর)  বিকালে উপজেলা প্রশাসনের নতুন ভবনে ইউএনও মহোদয়ের কার্যালয়ে ওই শুভেচ্ছা বিনিময় হয়। শুভেচ্ছা বিনিময় সভায় নবাগত ইউএনও কৃষ্ণা রায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব সামনে থাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উৎযাপিত হউক এবং সকলের জীবন আনন্দ ভরে উঠুক এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সনাতন ধর্মীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি হরেন্দ্র নাথ রায়, পূজা উৎযাপন পরিষদের নেতা সন্তোষ কুমার পাল, নিরঞ্জন ঘোষ, জয়দেব সাহা, রামলাল দত্ত, পুতুল রানী, দীপক কুমার ঘোষ সহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ। উপস্থিত সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ নবাগত ইউএনও কৃষ্ণা রায়ের কর্মময় জীবনের সফলতা কামনা করে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব উৎযাপন সহ সার্বিক সহযোগীতা করার জন্য মতামত ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন