বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের শান্তি ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

হেলাল উদ্দিন, মনিরামপুর : পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, শান্তি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ দেশে অস্থিরতা চায় না, চাই মানুষের ভাগ্যর উন্নয়ন। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার হাতেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি দেশ ও দেশের সার্বভৌমত্ব নিরাপদ। দেশের আপামর জনগণের একমাত্র আস্থা ও ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী বুধবার (১৮ অক্টোবর) বিকালে যশোরের মনিরামপুর পৌরসভা চত্ত¡রে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছানোর লক্ষে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। তাই আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে এসব ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদে সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রায়হান উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, আবুল হোসেন, আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, আইয়ুব আলী গাজী, আলমগীর কবীর লিটন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের যগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, মঞ্জুর আক্তারসহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা