শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার কায়বায় পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধূ উধাও

শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): যশোরের শার্শায় দুই সন্তানকে রেখে এক পাইপ মিস্ত্রির সাথে পালিয়েছেন গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কায়বা ইউনিয়নের মহিষা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধুর স্বামী পল্লী চিকিৎসক মনিরুল জানান, স্ত্রী পালিয়ে যাওয়ার সময় নগদ দুই লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন বলে দাবী করেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানাযায়, মহিষা গ্রামের পাইপ মিস্ত্রি আকিবুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননী হীরা মনি (৩২) এর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় আকিবুল (২৪) ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি। প্রেমিক আকিবুলের ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা জানান, আকিবুল ইসলাম অবিবাহিত, অপরদিকে গৃহবধূর দুটি মেয়ে সন্তান রয়েছে। সে তার সন্তানদের রেখে পালিয়েছেন। সন্তানদের কী হবে তা নিয়ে চিন্তিত পরিবারের লোকজন।

উভয় পরিবারের লোকজন জানান, যারা এ বয়সে সন্তান রেখে স্বামীর সুখের সংসার ভেঙে অন্যের হাত ধরে পালিয়ে যায় তারা জীবনে সুখী হতে পারে না। আকিবুল অবিবাহিত ছেলে সে কি না দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়ে গেল। আর ওই গৃহবধূ দুই মেয়ে সন্তান রেখে উধাও হয়ে গেল।

স্থানীয় জনপ্রতিনিধি (মেম্বার) আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুই জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে শার্শা থানার (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, এখনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ