শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজন কৃষি বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর: জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ঝুঁকি বেড়েছে উপকূলের মানুষের। এখানে লবণাক্তার পরিমানও দিন দিন বাড়ছে। লবণাক্তার কারনে কৃষি ফসলও হুমকির মুখে। এখানে কৃষি অভিযোজন কৌশল কাজে লাগিয়ে কৃষকরা কিছুটা সফল হয়েছে। সেই লক্ষ্যে সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০:০০ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্র্তা মোঃ জামাল হোসেন। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রোগ্রাম অফিসার নীলিমা রানী, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।

প্রশিক্ষক বসতবাড়িতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক এবং রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন। ২য় ব্যাচে প্রশিক্ষণ শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ড এর ২০ জন কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শাক/সবজি বীজ যেমন: লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, টমেটো, পাশাপাশি, জৈব সার, বস্তা নেট, এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন