সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের নবাগত শিক্ষা অফিসারের সাথে শিক্ষকদের মতবিনিময়

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাকী বিল্লাহ’র সাথে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ উপজেলার অন্তগত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মধ্য মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইজ এর প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মতবিনিম সভায় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় শিক্ষা অফিসার বাকী বিল্লাহকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শিক্ষকগণ বরণ করে নেন।

মত বিনিময় সভায় সুষ্ঠু বিদ্যালয় পরিচালনায় শিক্ষকদের আশা আকাঙ্খা ও মাধ্যমিক শিক্ষা অফিসের সেবার বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলেন সমিতির সহসভাপতি ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবল আলম বাবলু, কালিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, চৌমুহনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য, কামরুজ্জামান টুকু, সাংগঠনিক সম্পাদক মো: আফজাল হোসেন।

নবাগত শিক্ষা অফিসার শিক্ষকদের মতামতের প্রেক্ষিতে সরকারী নির্দেশনার আলোকে বিদ্যালয় পরিচালনায় সর্বোচ্চ সহযোগীতা করার কথা জানান। তিনি বিদ্যালয় পরিচালনা এবং পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা প্রত্যাশা করেন এবং শিক্ষাক্রম বাস্তবায়নে সবার নিরলস প্রচেষ্টা ও সহযোগীতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা