শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাথে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন’ র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩ ফেব্রুয়ারি ) বিকালে সাতক্ষীরা কাটিয়া ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসিফ ইকবাল তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষি লীগের সাবেক সভাপতি মনজুর হোসেন, ০১ ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা মীর মোশাররফ হোসেন মন্টু, জেলা যুবলীগের সাবেক সভাপতি জুলফিকার রহমান উজ্জল, আশরাফুল ইসলাম ধনী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুর রহমান জেমর্স, জালাল উদ্দিন কাগজই প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিনের হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি তার নীতি আদর্শে আমরা দল করেছি। তখন রাজনীতি করতে এত পয়সা লাগত না এখন তো রাজনীতি করতে গেলে পয়সার ছড়াছড়ি। সে সময় আমরা কাটিয়া এলাকায় নিজেদের টাকা খরচ করে আমরা রাজনীতি করেছে। দলের দুর্দিনে পুলিশে হামলা, ধড়পাকড় সর্বক্ষেত্রে শওকাত ভাইকে আগে পাশে পেয়েছি। কিন্তু এই ত্যাগী নেতাকে বার বার বঞ্চিত করা হয়েছে। শওকাত ভাই আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক অঙ্গনে তার কোন দুর্নাম বদনাম নেই। এবার আমরা কাটিয়া ০১ নং ওয়ার্ড থেকে তাকে একটি সম্মানজনক স্থানে বিপুল ভোটে তাকে বিজয়ী করাবো। এসময় উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুস সবুর,গাজী এম এ গফুর ,দপ্তর সম্পাদক মীর আরিফুজ্জামান ভানু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলম, কালাম, ফিরোজ সুলতানা, সুমির, রিয়াজ, পৌর ছাত্রলীগের শেখ সালেহীন শীতল সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়