শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালো পতাকার নামে মিছিল করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি কালো পতাকার নামে মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এরা আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়। দেশের অর্থনীতির সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায় এ বিএনপি-জামায়াত।

শনিবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন প্রাঙ্গণে ঢাকা-৮ নির্বাচনি এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি দেশের মানুষের কষ্টকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা সাম্প্রদায়িক অশুভ শক্তি।এরা দেশের মানুষকে বিপথগামী ও বিপদে ফেলে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শাসন কায়েম করতে চায়। দেশের মানুষের হৃদয় থেকে এদের চিরতরে মুছে ফেলতে হবে। এরা গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে চিরতরে ধ্বংস করতে চায়। এরা দেশের ১৬ কোটি মানুষের শত্রু।

তিনি বলেন, এই বিএনপি-জামায়াতকে আমাদের প্রতিরোধ করতে হবে। এদেরকে প্রতিরোধের মাধ্যমে দেশকে শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যারাই সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে আমাদের তাদের মোকাবিলা করতে হবে।

নাছিম বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন।তিনি সন্ত্রাসীদের মোকাবিলা করে তাদের হাত থেকে দেশের মানুষদের রক্ষা করেন। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তার সঙ্গে দেশের জনগণ রয়েছে। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে তিনি দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন।

১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলিপ রায়, কামাল চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল