শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতা আমিনুল হক ও জামায়াতের গোলাম পরওয়ার কারামুক্ত

তিন মাস ৬ দিন পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

তার বড় ভাই মঈনুল হক জানান, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।

গত ২ নভেম্বর তাকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আমিনুল হক

এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকাবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনিতে পাথর ধরা পড়ে এ সময়ে।

মঈনুল হক তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেছেন, সুস্থ হয়ে আবারো রাজনীতির মাঠে ফিরবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এদিকে, জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার মুক্তি পান তিনি।

গোলাম পরওয়ারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত নেতা আশরাফুল আলম ইমন।
তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি নেতারেল বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছেন। শুক্রবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।

গোলাম পরওয়ার

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী