মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন কৃষকরা, বাম্পার ফলনের সম্ভাবনা

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় সরকারি প্রণোদনায় উপজেলার ছলিমপুরের সূর্যমুখী ফুল চাষ শুরু করেছেন কয়েকজন কৃষক। তারা এ বছর সূর্যমুখীর বাম্পার ফলনের আশা করছেন।

কলারোয়া কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কলারোয়া উপজেলা বিভিন্ন এলাকায় নতুন করে কম বেশি সূর্যমুখীর চাষ করা হয়েছে। এ বছর পরীক্ষামূলক ভাবে কয়েক বিঘা জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে বীজ-সার দেয়া হয়েছে।

কৃষি অফিস আরো জানিয়েছে, সূর্যমুখী চাষের ৯০-১০৫ দিনের মধ্যে বীজ ঘরে তোলা যায়। প্রতি বিঘা জমিতে সূর্যমুখী ফুলের বীজ পাওয়া যায় ৬ থেকে সাড়ে ৬ মণ। যার বাজার মূল্য ১৫ থেকে ১৭ হাজার টাকা। কৃষকদের স্বাবলম্বী করতেই সূর্যমুখী ফুল চাষে উৎসাহিত করা হচ্ছে। এরইমধ্যে সূর্যমুখী গাছে ফুল ধরতে শুরু করেছে।

এলাকাবাসী জানিয়েছেন, প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা লোকজন দল বেঁধে আসেন সূর্যমুখী বাগান দেখতে। চারদিকে শুধু হলুদের সমরাহ, হলুদ রঙের ফুলের অপরূপ দৃশ্য। ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি।

ছলিমপুরের কৃষক ওহাব আলী সূর্যমুখী ফুলের চাষি। তিনি জানান, আগে তিনি তার জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করতেন। এ বছর কৃষি অফিসারের পরামর্শে প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ করছেন।
সূর্যমুখী চাষে লাভবান হওয়ার আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শিখর দাস জানান, প্রথমবারের মতো এ বছর সরকারের অর্থায়নে পৌর এলাকাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে সূর্যমুখী চাষ হয়েছে। সূর্যমুখী বীজের তেল সরিষার তেলের চেয়ে অনেক ভালো এবং হার্টের জন্য খুব উপকারী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি