বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে হামলা: আহত -২

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে হামলা অভিযোগ উঠেছে। রবিবার ১২ টার দিকে ভাতশালা গ্রামে হামলার ঘটনা ঘটেছে।

হামলার শিকার আহত ভাতশালা গ্রামের আব্দুস সামাদ বিশ্বাস ছেলে রফিকুল ইসলাম জানান, আমার ছোট ভাই সফিকুল আমাদের গ্রামের নূর মোহাম্মদ মক্কার কাছ থেকে একটি পুকুর লিজ নেয়। এই পুকুর আগে ভাতশালা গ্রামের মৃত আব্দুল কাদের বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৪২) লিজে মাছ চাষ করতো।

কিন্তু এ বছর পুকুর হাত ছাড়া হয়ে যাওয়ায় আমার ভাই শফিকুলের লিজ নেওয়ায় রেজাউল তার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে গতকাল রবিবার সকাল ৯ টার দিকে আমার ভাই শফিকুলের বাড়ির সামনে এসে গালিগালাজ করে এবং শফিকুলের ছেলে রিফাতকে মারধোর করে চলে যায়।

পরবর্তীতে বেলা ১২ টার দিকে আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি ও আমার ভাই শফিকুল ও তার স্ত্রী রেজাউলের কাছে জানতে চাই আমার ছেলে রিফাতকে মারলে কেন। কথা কাটাকাটির শুরু হলে রেজাউল তার বাড়িতে ফোন করে ভাতশালা গ্রামের মৃত মজিদ বিশ্বাসের ছেলে আবুল হোসেন বকুল (৪৭), মৃত হাসান বিশ্বাস ছেলে আবু বক্কার (৩৫) ও তার স্ত্রী রুমা খাতুনকে ডাকে এবং তাদের হাতে থাকা লাঠি ও লোহার দিয়ে এলোপাতাড়ি মারধোর শুরু করে।

এতে আমি গুরুতর আহত হই এবং আমার স্ত্রী জাহানারা খাতুন আহত হয়। এরপর রেজাউল ও তার দল বল গালিগালাজ ও হুমকি দিকে চলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা আমাদের উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী