বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরার মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরার লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন’র সভাপতিত্বে ও মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আবদুল ওহাব আজাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, উপদেষ্টা মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো.আব্দুল বারী।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, শেখ আজিজুল হক, তৃপ্তি মোহন মল্লিক, সহ-সভাপতি ড. মো. রবিউল ইসলাম, শেখ মোসফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ম-জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মছরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সাহিত্য সম্পাদক বেদুঈন মোস্তফা, সহ-সাহিত্য সম্পাদক মো. রফিকুল বারী, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল হক রাজ্জাক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুছা করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা জামান, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশান আরা, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, শফিকুল ইসলাম, সদস্য শেখ মিফতাহুল জান্নাত, শেখ শাম্মী আক্তার রিতা, শফিউল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে কমিটির নবাগত সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা ও নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরন করে নেয়া হয়।

অনুষ্ঠানে মৌচাক সাহিত্য পরিষদের বিভিন্ন অগ্রযাত্রা কর্মসূচি সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয় এবং আগামীতে মৌচাক সাহিত্য সম্মেলন, পত্রিকা প্রকাশনাসহ নানাবিধ কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে প্রয়াত কবি সিরাজুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস