শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে সংবাদ সম্মেলন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বক্তব্য কাটছাট করে আপত্তিকর ও মনগড়া মানহানিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল।

শনিবার (২৯ জুন) সকালে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, গত ২২ জুন শনিবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দু’টি পত্রিকায় এবং দেশ টিভিতে আমাকে নিয়ে লেখা ও প্রচারিত ‘আদালত, প্রশাসন না মানা চেয়ারম্যানের আক্রোশে নাজেহাল কালিগঞ্জের মনিকা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে আমার বক্তব্য কাটছাট করে প্রতিবেদক নিজের ইচ্ছামত ও একপেশে সংবাদ পরিবেশন করেছেন।

তিনি সাংবাদিকদের প্রতিপক্ষ নন দাবি করে বলেন, বাংলাদেশের সাংবিধানিক কাঠামো অনুযায়ী ইউনিয়ন পরিষদ একটি গ্রাম্য আদালত। সেই আদালতের বিচারকের দায়িত্ব পালন করে থাকেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। তাই কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপি’র চেয়ারম্যান হিসেসে আমি ওই গ্রাম আদালতের বিচারক। যদিও গ্রাম আদালতের বিচারক একজন ম্যাজিস্ট্রেট কিনা বা উভয় অর্থ একই কিনা সে সম্পর্কে আমার সম্যক ধারণা নেই। তবে কোন অভিযোগকারী তার আদালতে অভিযোগ করলে বিবাদীপক্ষকে নিয়ম অনুযায়ী নোটিশ করাটাই আইনগত পদ্ধতি। সেক্ষেত্রে বিবাদীপক্ষকে নিয়মতান্ত্রিক ভাবে অভিযোগের কপি দিতে কোন বাধা নেই। একইভাবে বিবাদীপক্ষ একই বিষয় নিয়ে যদি উচ্চ আদালতে মামলা করে থাকে তাহলে তাকে ধার্যদিনে গ্রাম্য আদালতে হাজির হায়ে মামলার কপি জমা দিয়ে বিচারককে (চেয়ারম্যান) অবহিত করে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রাম আদালতের মামলার কার্যক্রম বন্ধ রাখার আবেদন করতে হবে। সেক্ষেত্রে তার কোন ব্যত্যয় হলে ইউপি চেয়ারম্যানকে জবাবদিহি করতে হবে। যদিও সংবাদমাধ্যমে আমাকে পরিকল্পিতভাবে হয়রানি করার জন্য আমার নোটিশ পাওয়ার পরও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের মামলার কপিসহ ধার্য দিনে সোনাতলা গ্রামের উমাকান্ত কর্মকার ও তার পরিবারের সদস্যরা আমার কাছে হাজির হয়ে বা সময়ের আবেদন করে মামলার নথিসহ আবেদন করেননি। উপরন্তু আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে বিষেদাগার করেছেন। আমার সম্মান নষ্ট করতে তারা সংবাদ মাধ্যমে যেভাবে আপত্তিকর ভাষা ব্যবহার করে আমার শ্বশুরবাড়ির সঙ্গে মনিকা কর্মকারের শ্বশুরবাড়ি, আগে নির্বাচনে হেরে যাওয়া, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করেছেন তা একজন নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে চরম মানহানিকর। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সম্মানজনক ভাবে দায়িত্ব ও কর্তব্য পালনে তাকে সহযোগিতার আহবান জানান।

সংবাদ সম্মেলনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দীন সরদারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়