শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের অভয়নগরে যুবককে গুলি করে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার শুভরাঢ়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে আল মামুন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আল মামুন ওই গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে আল মামুন শুভরাঢ়া গ্রামের খবির উদ্দিনের বাড়ি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একই গ্রামের রিপন ফকির ও বেলাল তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে আল মামুনের মাথাসহ শরীরে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা বেড়িয়ে এসে আল মামুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খুলনা হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হত্যার সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আল মামুনের চাচীর সাথে প্রেমের সম্পর্কে জড়ায় রিপন ফকির। পরবর্তীতে রিপন ওই নারীকে বিয়ে করে। এ নিয়ে ওই নারীর ছেলে মাসুম ও আল মামুনের সাথে রিপনের দ্বন্দ্ব চলে আসছিল। তাদের মধ্যে গত দুই থেকে তিন মাসের মধ্যে বেশ কয়েকবার মারপিটের ঘটনাও ঘটে। ওই দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান