বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রুপগঞ্জে পরীক্ষার হলে গাঁজা নিয়ে গেল এইচএসসি পরীক্ষার্থী

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে গাঁজার পুরিয়া, মুঠোফোন, নকলের চিরকুট নিয়ে হলে প্রবেশ করার সময় ৩ পরীক্ষার্থীকে আটক করেছেন ম্যাজিস্টেট। এদের মধ্যে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবণ মোল্লার কাছে গাঁজার পুরিয়াসহ নকলের চিরকুট পাওয়া যায়।

এ সময় নকলে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। পাশাপাশি গাঁজা পাওয়ায় পরীক্ষার্থী শ্রাবণ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার।

বৃহস্পতিবার (৪ জুলই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিল। অসাবধানতাবশত শ্রাবণ মোল্লা নামে এক পরীক্ষার্থী মাদকসহ হলে প্রবেশ করে; যা অন্যায়। এ সময় শ্রাবণকে মাদক আইনে ৬ মাসের কারাদণ্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিষ্কার করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট, মুঠোফোন নিয়ে প্রবেশ করায় ২ জনকে বহিষ্কার ও একজনকে গাঁজাসহ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। এ উপজেলার ৮টি কেন্দ্রেই নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। গত এসএসসি পরীক্ষায়ও আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে ছিলাম।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের