শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে যাত্রী সেজে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া এলাকায় যাত্রী সেজে চালকের গলায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খেদাপাড়া এলাকার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গাঙ্গুলিয়া আমতলায় এ ঘটনা ঘটে।

ছিনতাই চেষ্টার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

জখম ইজিবাইকচালক হলেন- মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রনি হোসেন।

আটককৃতরা হলেন- খোকন হালদার (৫০) ও রবিউল ইসলাম (৫০)।
খোকনের বাড়ি যশোরের সদর উপজেলার চাঁচড়া এলাকায় এবং রবিউলের বাড়ি উত্তরাঞ্চলে বলে জানিয়েছে পুলিশ।

মনিরামপুর উপজেলার খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক ইজিবাইক ছিনতাই চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান- আটককৃত দুই ব্যক্তিসহ তাদের এক সহযোগী রাত ১০টার দিকে রনির ইজিবাইকে যাত্রী সেজে যশোরের দিকে যাচ্ছিলেন। তারা গাঙ্গুলিয়া আমতলা মোড়ের অদূরে ফাঁকা স্থানে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা রনির গলায় ছুরি দিয়ে আঘাত করেন। রনি ইজিবাইক ফেলে চিৎকার দিয়ে গাঙ্গুলিয়া মোড়ে ছুটে গেলে, সেখানে থাকা লোকজন ধাওয়া দিয়ে খোকন হালদারকে আটক করে পুলিশে দেন। পরে রাত ১টার দিকে ভাণ্ডারী মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তার অপর সহযোগী রবিউল ইসলামকে আটক করে।

পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন- জখম ইজিবাইকচালককে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক দুই ব্যক্তি ও ইজিবাইক আমাদের হেফাজতে আছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা