বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় স্বৈরাচার হাসিনার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) সকালে উপজেলা যুবদলের আয়োজনে তালা আনিশা ক্লিনিকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান।

উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক সাইদুর রহমান সাইদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, যুবদল নেতা ফারুক জোয়াদ্দার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকু ইসলাম দাদু ভাই, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচির এসকে ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, যুবনেতা মেহেদী হাসান, আহম্মাদ, কামরুল সরদার, শাহিনুর রহমান, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, আজমল হোসেন জুয়েলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বৈরাচার খুনি হাসিনার বিচারের দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা।

সমাবেশে বক্তারা, সৈরাচারী শেখ হাসিনার আমলে সকল হত্যাকান্ডের বিচারের দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা