শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমানকে কলারোয়া নিউজের সম্মাননা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান বলেছেন, ‘সাংবাদিকদের ঐক্য থাকা জরুরী। সত্যের পথে, ন্যায়ের পথে, বস্তুনিষ্ঠার সাথে থাকলে কোন বাঁধাই সাংবাদিকদে আটকাতে পারে না। ফ্যাসিস্ট পতন হয়েছে সুশাসন প্রতিষ্ঠার জন্য। এই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকলকে নৈতিকতার সাথে সাংবাদিকতা করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে স্ব-স্ব জায়গা থেকে সকলকে চেষ্টা করতে হবে।’
সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বৃহষ্পতিবার(২৪ অক্টোবর) রাতে নিবন্ধিত নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজের দেয়া এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় সাংবাদিকদের আর্থ-সামাজিক কল্যাণে সংগঠন প্রতিষ্ঠা, পিআইবি ট্রেনিং এর ব্যবস্থা ও সার্বিকভাবে আওয়ার নিউজ ও কলারোয়া নিউজসহ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র সাবেক এই সভাপতি সাইদুর রহমান।
তিনি বলেন, ‘কলারোয়াকে আগামি দিনে আরো প্রজ্জ্বলিত করতে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ।’
অনুষ্ঠানে আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ সভাপতিত্ব করেন।

আওয়ার নিউজ বিডির বার্তা সম্পাদক ও কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া নিউজের উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ, কলারোয়া নিউজের নিজস্ব প্রতিনিধি অহিদুজ্জামান খোকা, মোজাফফার হোসেন পলাশ ও সুমন হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া নিউজের পৃষ্ঠপোষক শেখ সেলিম হোসেন, আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ, ইমানুর রহমান, সহ.সম্পাদক দেবাশীষ চক্রবর্তী বাবু, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.শফিকুর রহমান, সুজাউল হক, মিলন দত্ত ও আদিত্য বিশ্বাস,  নিজস্ব প্রতিনিধি মোস্তফা হোসেন, এসএম ফারুক হোসেন, সানবীম করিম সিয়াম, রাসেল হোসেন, ক্রীড়া প্রতিনিধি সাজিদুল করিম তপু, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক তাজউদ্দীন আহমদ রিপন, সাইফুল ইসলাম, অনিক হাওলাদার প্রমুখ।
আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক  সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কলারোয়ার কৃতি সন্তান সাংবাদিক সাইদুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলারোয়া নিউজের সহ.সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ