রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন—২৪ অনুষ্ঠিত

সাতক্ষীরা সংবাদদাতাঃ দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় সখিপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এ শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক ফেডারেশনের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও কলেজ বিভাগের সভাপতি প্রফেসর নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার ও প্রধান আলোচনা ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ—সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষক ফেডারেশনের বিশেষ উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম, শিক্ষক বিভাগের জেলা সেক্রেটারী আব্দুল ওয়ারেশ,মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডক্টর রুহুল আমিন, জেলা বিশেষ উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ, মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম,পেশাজীবি বিভাগের উপজেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি বাবু অনুপ কুমার দাস, সখিপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী ও উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্য, উদ্দেশ্যসহ শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ দেবহাটা উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী