বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রায় জামায়াত আমীরের আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল, কয়রা ও পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছবি সংবলিত ত্রোণ, শত শত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। দীর্ঘ দেড় যুগের বেশী সময়ের পর জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন ও পথ সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ করছে।

সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাইকগাছা উপজেলা এবং বিকেলে কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিমকালে বলেন, আগামী ২৬ ডিসেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানে কর্মী সম্মেলন, পাইকগাছার গদাইপুর ফুটবল ময়দানে পথ সমাবেশ ও আঠারো মাইলের মোড়ের পথ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রার কপোতাক্ষ কলেজ ময়দান কর্মী সম্মেলনের স্থান নির্ধারণ করা হলেও গোটা কয়রা হবে লোকে লোকারন্য হয়ে জনসমুদ্র। ফলে কয়রা উপজেলা ঘিরেই হবে কর্মী সম্মেলনের ময়দান। তিনি বলেন, কয়রার কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে ইনশাআল্লাহ। যা হবে স্মরণকালের ইতিহাস।

তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কেউ না খেয়ে থাকবে, আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে এমন হবে না। আর কুরআন-সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। যে সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হবে-সে সমাজই আমাদের কাঙ্খিত ও ইপ্সিত লক্ষ্য। তিনি সেই স্বপ্নের সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান