বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সাকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ২০২৩ হতে ২০২৪ শিক্ষার্থীদের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু শাহীন ও আসাদুজামান মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মফিজুর রহমান, শিক্ষক ও অভিভাবক মাসুম বিল্লাহ, অভিভাবক রেজাউল ইসলাম প্রমুখ। স্কুলের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী হয়েছে ৮ম শ্রেণীর জোবায়ের রহমান সাইব।
অন্যদিকে শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আলী মোড়ল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল কবির-এর সসঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তপন কুমার সরকার, প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মোঃ নিছার আলী সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউছুপ আলী প্রমূখ। স্কুলের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী হয়েছে ৪র্থ শ্রেণীর সকাল ঘোষ।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন