শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির সম্মেলন ।। সভাপতি আশরাফুল, সম্পাদক ফজলু

সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল, সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, মোঃ শাহজাহান আলী, মোঃ ইব্রাহিম ফকির, এস এম রবিউল ইসলাম, মোমিন হওলাদার, দপ্তর সম্পাদক বাবলু হাসান, শাহিদা আক্তার ময়না, শরিফা আছাদ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত আলী।

অনুষ্ঠানে বক্তারা সকল উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের তালিকা তৈরী করার জন্য ভূমিহীন নেতৃবৃন্দের নিকট থেকে তালিকা নেওয়ার আহবান জানিয়ে বলেন, সাতক্ষীরার বিভিন্ন স্থানে হাজার হাজার বিঘা খাস সম্পত্তি ভূমিদস্যুরা বছরের পর বছর ভোগদখল করে আসছে। তাদের নিকট থেকে জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিতে হবে। সাতক্ষীরা শহরের বোসপাড়া এলাকায় ৪০ বছর ধরে বসবাসরত ভূমিহীনদের ডিসিআর বাতিল পূর্বক চিরস্থায়ী বন্দোবস্ত দিতে হবে। তাদের বিরুদ্ধে প্রশাসনের সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন করে ভূমিহীনদের পাশে থাকার অনুরোধ জানান। এছাড়া সাতক্ষীরায় ভূমিহীন অসহায় মানুষদের স্বার্থ রক্ষায় সাতক্ষীরার ৪টি আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়দের ভূমিহীনদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার আহবান জানান বক্তারা।

সম্মেলনে সর্ব সম্মতিক্রমে আশরাফুল গাজীকে সভাপতি, ফজলুর রহমান কে সাধারণ সম্পাদক, শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটি পৌর সভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করে দ্রুত জেলা কমিটিকে অবহিত করবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার