মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার আজিজপুরে খালের পূন:খনন উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের আজিজপুর মাছুমের ঘেরের খালের পূনঃখনন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) এ কার্যক্রমের উদ্ভোধন করেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। উদ্বোধন কালে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সলিডারিডাড ও উত্তরণ যে পরিকল্পনা গ্রহন করেছে তা খুবই প্রশংসনীয়। আজিজপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার এসএম ফেরদৌস। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আই ডাব্লু আর এম ম্যানেজার মোস্তফা নুরুল ইসলাম। উক্ত অনুষ্টানে খাল খননের প্রয়োজনিয়তা ও ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন খাল পুনঃখনন কমিটির উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক আফসার আলী। অনুষ্ঠানে উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সীমান্ত দাস বলেন, কৃষি অফিসের কার্যক্রম চলমান থাকলেও খাল খননের পর আরো কাজ করা হবে। মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন ”খাল পুনঃখননের ফলে এই এলাকায় পানি প্রাপ্তি বাড়বে ফলে চিংড়ি বা মাছের উৎপাদন বৃদ্ধিপাবে।
এছাড়াও উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন সরকারি খানবাহারদুর আহসান উল্লাহ কলেজের প্রভাষক স্বপন কুমার, ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পদক আনারুল ইসলাম, কমিটির সভাপতি আ. রহিম, স্থানীয় ইউপি সদস্য আজগর গাজী, সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা খাতুন, প্রকল্প কর্মকর্তা নাজমুল বাসার, শফিকুল ইসলাম, আসুরা খাতুন, মশিয়ার রহমান ও জামান হেসাইন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দেড় শতাধিক উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। অফিস সূত্রে যানা যায়, ১০০০ মিটার দৈঘ্যের খালটি খননের ফলে ১০ টি পানি ব্যবহারকারী দলের ১১৪৬ কৃষক পরিবার সরাসরি এবং প্রায় ৫৫০০ কৃষক পরিবার পরোক্তভাবে উপকৃত হবে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সলিডারিডাডের প্রোগাম অফিসার কৃষিবিদ গোলাম মোহাম্মদ মশিউর রহমান। উদ্বোধনী সভা শেষে প্রধান অতিথি কোদাল দিয়ে মটি কেটে খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান