বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৪

হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর): যশোরের শার্শা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ চারজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫), যাদবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে সাগর মিয়া (২৩), পশ্চিম কোটা গ্রামের ইব্রাহিম মল্যার ছেলে আব্দুল মান্নান এবং জিরেনগাছা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও উলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ওরফে ডেভিল (৫৩)।

শার্শা থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার পলাতক আসামি ছিলেন। তাদের এলাকায় ফিরে আসার গোপন তথ্যের ভিত্তিতে এসআই রেজাউল ইসলাম, এসআই আলমগীর হোসেন, এএসআই রাশেদুল ইসলাম ও এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে জিয়ারুল, সাগর মিয়া ও আব্দুল মান্নানকে আটক করা হয়।

অন্যদিকে, এসআই উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা ডেভিল খোরশেদ আলমকে গ্রেফতার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা