শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি পুনরুদ্ধার ভারতের

স্পিন দাপটের পর রোহিত-শ্রেয়াস-রাহুলদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতলো ভারত। নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের টার্গেট ৪ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাইয়ে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি কিউইদের। দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র গড়েন ৫৭ রানের জুটি। বরুণ চক্রবর্তী উইল ইয়াংকে লেগ বিফোরের ফাঁদে ফেললে ভাঙে সেই জুটি। ১২ রানের ব্যবধানে রাচিনকে বোল্ড করেন কুলদ্বীপ। এরপর উইলিয়ামসনের রিটার্ন ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন কুলদ্বীপ। জাদেজা এসে সাজঘরে পাঠান টম লাথামকে। এরপর মিচেল ও ফিলিপসের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পথের কাঁটা হয়ে দাঁড়ান বরুণ। ৩৪ রান করা ফিলিপসকে ফেরান বোল্ড করে। ৬৩ রানের ইনিংস খেলে আউট হন মিচেল। শেষ দিকে ব্রেসওয়েলের ৫৩ রানের ইনিংসে ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি পায় কিউইরা। জবাবে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ক্যারিয়ারের ৫৮তম ফিফটি তুলে নেন রোহিত।

৩১ রান করে স্যান্টনারের বলে আউট হন গিল। ১ রানের ব্যবধানে ভিরাট কোহলিকে ফেরান ব্রেসওয়েল। ক্যারিয়ারের ৫৮তম ফিফটি তুলে ৭৬ রান করে ফেরেন রোহিতও। আইয়ার ৪৮ ও আক্সার করেন ২৯ রান। ১৮ রানে হার্দিক আউট হলেও জাদেজাকে সঙ্গে নিয়ে রাহুলের ব্যাটে জয়োল্লাসে মাতে টিম ইন্ডিয়া।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শকবিস্তারিত পড়ুন

  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়