শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি ছাড়া বিকল্প নেই: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই।

সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিত করতে বৈঠকে করে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না। প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই প্রবাসী ভোট নিয়ে। বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট নিয়ে কথা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, প্রক্সি ভোটিং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাদের জন্যও আছে, পাশাপাশি ইইউভুক্ত দেশ ফ্রান্স, নেদারলেন্স, বেলজিয়ামসহ কয়েকটি দেশেও প্রক্সি ভোটিং সিস্টেম আছে। আমাদের দেশে শারীরিক অক্ষম যারা তারা তো আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়েই থাকেন। আমরা এখন জমিজমাও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিক্রি করি। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে।

ভোটের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কমিশনের প্রস্তুতি, ইসির জনবল সক্ষমতা, উন্নয়ন কার্যাবলি, যেগুলোর সঙ্গে উনারা রেলিভেন্ট সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।

গেল নির্বাচনগুলোর কাঠামো নিয়ে কোনো আলোচনা হয়েছে কি জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র