বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের এই যুদ্ধ একটি দীর্ঘ যুদ্ধ চলছে ১৯৪৮ সাল থেকে এই সংগ্রাম চলে আসছে। সর্বশেষ যুদ্ধে তারা ৫০হাজারের মতো ফিলিস্তিনি মানুষদের হত্যা করার পর একটা যুদ্ধবিরতি চুক্তি চলছিলো।

সেই যুদ্ধবিরতি অবস্থায় হঠাৎ আন্তর্জাতিক সমস্ত নিয়মনীতি লঙ্ঘন করে রাতের অন্ধকারে যখন সেহরির সময় সেই সময় ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর অতর্কিত বিমান হামলা চালানো হয়। এই হামলায় ৫শতাধিকের বেশি ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়েছে। তার মধ্যে থেকে ২শতাধিকের বেশি শিশুকে শহীদ করা হয়েছে এ যুদ্ধে।

তিনি আরো বলেন, আমরা সেই মর্মাতিক দৃশ্য টিভির পদ্মায় দেখেছি ৪ বছরের বোন ১ বছরের ভাইকে কোলে নিয়ে রক্তাত্ব অবস্থায় তারা মরুভুমির উপর দিয়ে ছুটে চলেছে তাদের কোন যাবার জায়গা নেই। কোন আশ্রয় নেওয়ার মতো ঘর-বাড়ি নেই। তাদের জীবনের কোন নিরাপত্তা নেই যে কোন সময় হানাদার ইসরাইলের পক্ষ থেকে তাদের উপর বোমা নিক্ষেপ হতে পারে।

এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি মুসলমান হত্যার দায় নেতানিয়াহু ও ডোরান ট্রাম নিতে হবে। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পৃথিবীর কোন ভ’খন্ডে এ বর্তমান সময়ে এত বড় মানবতাবিরোধী অপরাধ পৃথিবীতে কোথাও সংঘটিত ঘটছে না যেটা ফিলিস্তিনি মুসলমানদের উপর ঘটছে। এই কর্মকান্ডের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং বিশ্বেও সকল মুসলমানদের ইসরাইলের সাথে সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে পারুলিয়া বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম এসব কথা বলেন।

উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর