বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁঁকি মোকাবিলায় বিনিময় বিষয়ক সভা

সাতক্ষীরার তালা উপজেলা ম্যাপ (মাল্টি এক্টর প্লাটফর্ম) সদস্যদের নিয়ে সমন্বিত অংশীদারিত্বমূলক ব্যবস্থায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন ও বীমা কাঠামো বিষয়ক এক দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) অ্যাওসেড এর বাস্তবায়নের কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় জার্মান দাতা সংস্থা বিএমজেড এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা ম্যাপের যুগ্ন আহবায়ক তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজােউল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মাল্টি এ্যাক্টর প্লাটফরমের সাধারন সম্পাদক সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দরিদ্রকেন্দ্রিক, লিঙ্গ প্রতিক্রিয়াশীল এবং মানবাধিকারভিত্তিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থ ও বীমা (সিডিআরএফআই) ব্যাবস্থার সুযোগ বিষয়ক এক গবেষনার সারসংক্ষেপ উপস্থাপন করেণ ম্যাপ-সিডিআরএফআই প্রকল্পের লার্ণিং এন্ড এডভোকেসী অফিসার বাহলুল আলম।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরনখোলা ও তালা উপজেলা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি, ক্ষয়-ক্ষতি এবং জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের কথা বিবেচনা করে জলবায়ু অর্থায়ন এবং বীমা, জলবায় পরিবর্তন অভিযোজনে বিদ্যমান অনুশীলন এবং জলবায় প্রশমন উল্লেখ করে বিষয়ভিত্তিক আলোচনা করেন তালা উপজেলা ম্যাপ এর যুগ্ন আহবায়ক ভূমিজ সংগঠনের নির্বাহী পরিচালক অচিন্ত সাহা।

সভায় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন তালা ম্যাপ এর সাধারন সম্পাদক সাংবাদিক জুলফিকার রায়হান, সাতক্ষীরা ম্যাপ এর সদস্য সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সাংবাদিক সেলিম হায়দার, সেকেন্দার আবুজাফর বাবু, রুপালী সংগঠনের নির্বাহী পরিচালক সফিকুল ইসলাম, মুক্তি ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী সুনন্দা ভদ্র, শিক্ষক দেবাশিষ মল্লিক, ইউপি সদস্য ফিরোজা বেগম, পানি কমিটির সদস্য মীর জিল্লুর রহমান, উত্তরনের কর্মকর্তা আফজাল হোসেন, রলি দাশ, সুন্দরবন সুরক্ষা আন্দোলন কমিটির সদস্য রিয়াদ হোসেন, তাপস দাশ, কেয়ার বাংলাদেশ এর সূর্যমণি প্রকল্প এর প্রকল্প কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সিডিআরএফআই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন, ফিল্ড অফিসার চায়না দাশ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ