বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

জি,এম আল ফারুক, আশাশুনি (সাতক্ষীরা): জামায়াতে ইসলামীর গণ সংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি উপজেলায় কর্মরত গণ মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে জামায়াত কার্যালয়ে রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুসের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক।

সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এস কে হাসান, সাবেক সেক্রেটারী সমীর রায়, জামায়াতেন উপজেলা সহ-সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান, মিডিয়া বিভাগের সভাপতি শাহ অহিদুজ্জামান শাহিন, সাংবাদিক এম এম সাহেব আলী, শরিফুল ইসলাম। সভায় জামায়াতের মিডিয়া সেক্রেটারি জাকির হোসেন।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, আকাশ হোসেন, এসএম মোস্তাফিজুর রহমান, নুর আলম, বিএম আলাউদ্দিন, গোপাল কুমার মন্ডল, আরিফুল ইসলাম, লিংকন আসলাম, মাহবুবুল হাসনাইন টুটুল, ইয়াছিন আরাফাত, রুহুল আমিন, আমিরুল ইসলাম, এস এম সাইদুল ইসলাম। অহিদুজ্জামান প্রমুখ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এবারই আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি। গত ৫ আগষ্ট থেকে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী তাদের আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারছে। আগে কখনো সরকারি দলের সাথে, কখনো বিরোধী দলের সাথে জোট বেঁধে কাজ করলেও স্বাধীন স্বত্বা নিয়ে কাজ করতে পারিনি।

জামায়াত নেতা কর্মীরা বিগত বছর গুলো স্বৈরশাসকের হাতে সর্বোচ্চ নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও নীতি-নৈতিকতার সাথে আপোষ করেনি। বর্তমান অন্তরবর্তীকালীন সরকার সংস্কারের মধ্য দিয়ে এমন একটি নির্বাচন কাঠামো দাঁড় করাবেন যাতে করে বাংলাদেশের মাটিতে আর কোনদিন কোন প্রকার স্বৈরাচার জন্ম নিতে না পারে।

উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, আমরা গণমাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি। আপোষহীন ভাবে সত্য প্রকাশ করার দাবী জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের পাশে আমাদের সংগঠন সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যম কর্মীরা আমাদের বিষয়ে যেকোনো ধরনের সংবাদ অকুণ্ঠ চিত্তে তুলে ধরবেন কেননা জামায়াতে ইসলামী সব সময় জবাবদিহিতায় বিশ্বাসী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!