বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লক্ষ্মীপুরে এসডিএফের ০৮ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

লক্ষ্মীপুরে এসডিএফের ০৮ দিনব্যাপী ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

এস এম শফিক, লক্ষ্মীপুর:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্স, এন্ট্রেপ্রেনারশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক ০৮ দিনব্যাপী (২০-২৭ এপ্রিল) প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ (২০ এপ্রিল) শহরের সোনার বাংলা রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আহসানুল আলম খন্দকার, জেলা ব্যবস্থাপক, এসডিএফ, লক্ষ্মীপুর।

উক্ত প্রশিক্ষণে এসডিএফ-লক্ষ্মীপুর জেলার ০৮টি ক্লাস্টার হতে ২৫ জন ক্ষুদ্র যুব উদ্যোক্তা অংশগ্রহণ করে।

এসডিএফ-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ টি পরিচালনা করছেন মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা-আইটি এ্যান্ড এমআইএস, জেলা কর্মকর্তা-এমইএল অ্যান্ড জেন্ডার জিএ, জেলা কর্মকর্তা-সি অ্যান্ড ই, এবং মাইডাসের প্রতিনিধিবৃন্দ।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত আরইএলআই প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো গ্রামীণ পর্যায়ে সম্ভাবনাময় যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসার পরিকল্পনা, ব্যবস্থাপনা কৌশল, বাজার বিশ্লেষণ, আর্থিক পরিচালনা ইত্যাদি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন।

প্রধান অতিথি এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক বলেন, এ ধরনের প্রশিক্ষণ দেশের সম্ভাবনাময় তরুণদের আত্মকর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ