সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ভোমরা সীমান্তে ৬০লাখ টাকার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বিজিবি।

সোমবার (২১ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৩/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীদারী নামক স্থান হতে ভারতীয় ইয়াবা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে নায়েক শরীফুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০২টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ২০হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।
আটককৃত ভারতীয় ইয়াবার মূল্য ২০,০০০ পিস × ৩০০ = ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন