শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জামায়াতের গণসংযোগ পক্ষের ১১তম দিনে যুব সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত গণসংযোগ পক্ষের ১১ম দিনে সাতক্ষীরার কলারোয়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) আছর নামাজ শেষে কলারোয়া আল- আমীন ট্রাস্ট অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবকরা হলো একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাই যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করে সুন্দর সমাজ গঠনের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে”।

তিনি আরো বলেন, “৫২র ভাষা আন্দোলন, ৭১র মুক্তিযুদ্ধ সর্বশেষ ২৪এর সৈরাচার পতনে সামনে থেকে এই যুবকরাই নেতৃত্ব দিয়েছে। তাই যুবকরা যেন কোন ভুল পথে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সামনে ইসলামী সমাজ বিনিমার্ণে যুবকদের ভ‚মিকা অনিস্বীকার্য। তাই যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে”।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য মো. এরশাদ আলী, উপজেলা যুব বিভাগের সহ. সভাপতি আসাদুজ্জামান রোমেল, সেক্রেটারি শরীফুজ্জামান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত