বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল

এক সপ্তাহের বিরতির পর আবার মাঠে ফিরছে আইপিএল। আগামী শনিবার, ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হাইভোল্টেজ ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে।

পরবর্তী ১৮ দিনে ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে। ৩ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্লে-অফের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। তবে নিশ্চিত হয়েছে, শুধুমাত্র দুইটি দিনেই থাকবে ডাবল হেডার—রোববার, ১৮ মে ও ২৫ মে।

চলতি আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো যে ভেন্যুগুলোতে অনুষ্ঠিত হবে, তার মধ্যে রয়েছে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই ও আহমেদাবাদ। ফলে চেন্নাই, হায়দরাবাদ এবং পাঞ্জাবের মতো দলগুলো তাদের হোম গ্রাউন্ডে আর ম্যাচ খেলতে পারছে না। উদাহরণস্বরূপ, চেন্নাই সুপার কিংসের শেষ হোম ম্যাচ হবে দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে (২০ মে), এবং সানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচও হবে দিল্লিতে কেকেআরের বিপক্ষে (২৫ মে)। দুই দলই বর্তমানে প্লে-অফের দৌড়ে নেই।

৮ মে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বাতিল হয়েছিল, সেটি আবার অনুষ্ঠিত হবে ২৪ মে জয়পুরে। পাঞ্জাব কিংসের বাকি ম্যাচগুলোও জয়পুরে অনুষ্ঠিত হবে। মুল্লানপুর বাদ পড়েছে এবারের সূচি থেকে।

১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল, ফাইনাল কবে?
আইপিএলে ফিরতে চাচ্ছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
মুম্বাই ইন্ডিয়ান্স এখনো প্লে-অফের দৌড়ে আছে। তারা ঘরের মাঠ ওয়াংখেড়েতে শেষ ম্যাচ খেলবে ২১ মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

ধর্মশালার ম্যাচে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিলে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত করে বিসিসিআই। এরপর সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পুনরায় সূচি নির্ধারণ করে বোর্ড।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘সরকারি ও নিরাপত্তা সংস্থাসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে বিস্তৃত আলোচনার পর টুর্নামেন্ট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একাধিক বিদেশি খেলোয়াড় ইতোমধ্যেই ভারত ছেড়ে গেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলোয়াড়দের নিয়ে রয়েছে সংশয়, কারণ আইপিএল ফাইনালের মাত্র এক সপ্তাহ পরই (১১ জুন) শুরু হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা