রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৮ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক ২৫ জুন (বুধবার) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। তিনি এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে তিনি খিলক্ষেত, উত্তরার বিভিন্ন ওয়ার্ড, বারিধারা, দক্ষিণখান ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত হয়ে ব্যবসায়ী, পেশাজীবী, রিকশাচালক, দোকানি, চাকরিজীবী ও গৃহিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “এলাকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করছে। আমি রাজনীতি করি জনগণের কল্যাণে, ক্ষমতার জন্য নয়। আমার স্বপ্ন—একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, যেখানে অন্যায়-দুর্নীতির কোনো স্থান থাকবে না।”

তিনি আরও বলেন, “যদি আমি নির্বাচিত হই, তাহলে এই এলাকার যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্তি, এবং মাদকমুক্ত সমাজ গঠন আমার অঙ্গীকার।”

গণসংযোগকালে এলাকার অনেকে তাকে শুভেচ্ছা জানান এবং তার উদার ও সহজ-সরল আচরণে সন্তুষ্টি প্রকাশ করেন। তরুণদের অনেকে তার কাছে গিয়ে নিজেদের সমস্যা তুলে ধরেন। অধ্যক্ষ আশরাফুল হক তা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন, “অধ্যক্ষ সাহেব অনেক দিন ধরেই এলাকার মানুষের পাশে আছেন। তিনি রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন সমাজসেবক।”

প্রচারাভিযানের সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মী, যুব সমাজের প্রতিনিধি এবং সাধারণ ভোটাররা তার পাশে ছিলেন। গণসংযোগের সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী