বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাহিত্যপাতার নতুন অফিসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সাহিত্য শুধু শব্দের খেলা নয়, তা হয়ে ওঠে সমাজের দর্পণ, সময়ের সাক্ষী। সেই চেতনা ধারণ করে সাতক্ষীরার সাহিত্য অনুরাগীদের প্রিয় মুখ, ‘সাহিত্যপাতা’ পত্রিকাটি এগিয়ে চলেছে সাহিত্য সাধনার এক নিরবিচার যাত্রাপথে। এই পথচলায় এবার যুক্ত হলো এক নতুন অফিস উদ্বোধন।

শনিবার (২৮ জুন ২০২৫) বেলা ১২টায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে এক অনাড়ম্বর কিন্তু উজ্জ্বল আয়োজনের মধ্য দিয়ে নতুন অফিসের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।

প্রধান অতিথির উদ্বোধনী ঘোষণার সঙ্গে সঙ্গে একঝাঁক তরুণ সাহিত্যপ্রেমীর চোখে-মুখে ছড়িয়ে পড়ে নতুন সম্ভাবনার আলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন সাহিত্যপাতার সভাপতি সাকিবুজ্জামান।

সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চার এক অপূর্ব সম্মিলন ঘটে।

আন্তরিক ও অন্তর্মুখী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যপাতার সহ-সভাপতি ও দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম আশরাফুল ইসলাম, দৈনিক নবচেতনার সাতক্ষীরা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক ভোরের চেতনার ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ, দৈনিক একুশে সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ আলী, দৈনিক চিত্র-এর সাতক্ষীরা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, সাংবাদিক জি.এম আবু জাফর, সাহিত্যপাতার মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া খাতুন, সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ ইউনুস আলী, জি.এম আবু সাঈদ সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও লেখকগণ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহারুল ইসলাম বলেন, “সাহিত্যপাতা কেবল একটি পত্রিকা নয়, এটি একটি স্বপ্নের নাম – যেখানে শব্দেরা গেঁথে যায় বিবেক, মানবতা ও সৃষ্টিশীলতার মালায়। আমি বিশ্বাস করি, এধরনের সাহিত্যভিত্তিক উদ্যোগ তরুণ প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হয়ে উঠতে সহায়তা করবে।”

আলোচনা শেষে কেক কেটে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আয়োজনের পর্দা নামে।

উল্লেখ্য, www.sahityapata24.com ঠিকানায় অনলাইনেও নিয়মিত প্রকাশিত হচ্ছে সাহিত্যপাতার লেখা। কবিতা, গল্প, প্রবন্ধ, ব্যঙ্গরচনা, অনুবাদ ও শিশু সাহিত্যের মধ্য দিয়ে এই পত্রিকাটি ইতোমধ্যেই পাঠকমহলে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা