রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করলেও শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের কথা বিবেচনা রেখে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে, যা ডিজিটাল বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ব্যপ্তির কারণে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারীর মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।

‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার ২০২০’-এর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন আহমেদ, উপদেষ্টা আ ন ম মিশকাত উদ্দিন প্রমুখ।

সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ।

ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী।
তাদের অল্প সুযোগ তৈরি করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারে এবং বিশ্বের যেকোন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। বিশ্বায়নের যুগে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সময়কে যথাযথ ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাতে শিক্ষার্থীদের যথাযথ অবদান রাখার আহ্বান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ