শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে অচল জনজীবন, নিম্নাঞ্চল প্লাবিত

হারুন অর রশিদ : দেবহাটাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত ১ সপ্তাহের বেশি একটানা চলা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হওয়াসহ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। একাধিক স্থানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেকের বাসাবাড়িতে পানি ওঠায় রান্না বান্নায় হিমসিম খেতে হচ্ছে গৃহিণীদের। টয়লেট ব্যবস্থাসহ সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া উপজেলার বহু জায়গায় ফসলি জমি ও একাধিক মৎস্য ঘের তলিয়ে গেছে।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে চলা রেকর্ড পরিমাণ বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মাঝখানে দুইদিন বিরতির পর গত রবিবার বিকেল থেকে আবারো বৃষ্টি শুরু হয়েছে। বিরামহীন এই বৃষ্টি কখনো জোরেসোরে আবার কখনো গুড়ি গুড়ি। একঘেয়েমি বৃষ্টিপাতে বিশেষ দরকার ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ভ্যান, ইজিবাইক,ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকসহ সাধারণ শ্রমজীবীরা বের হলেও তাদের উপার্জন নেই বললেই চলে। অনেক শ্রমজীবিরা বেকার সময় পার করছেন। জনজীবন যেনো থমকে পড়েছে। দোকান পাট খোলা থাকলেও অনেকটা ক্রেতা শুন্য। ভ্যান চালক আনোয়ারুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যে সকালে বাড়ি থেকে বের হয়েছি এখন বিকেল হয়ে গেছে। একজন যাত্রীও ভ্যানে ওঠেনি। একটি টাকাও কামাই হয়নি। অভাবের সংসার। বাজার করবো কি দিয়ে। একই কথা বললেন, সখিপুরের আলাউদ্দিন ও ইজিবাইক চালক উপজেলা সদরের হাসান।

এদিকে,গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে কুলিয়া, পারুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মঙ্গলবার খালের নেট, পাটা ও জাল অপসারনে অভিযান পরিচালনা করেন। ঐসমস্ত এলাকার অধিকাংশ রাস্তা ঘাট পানিতে তলিয়ে আছে। বাসা বাড়িতে পানি ঢুকেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উঠে গেছে পানি। টিউবওয়েল ডুবে গেছে। ভেঙে পড়েছে স্যানিটেশন খাত। চলছে না চুলা। এসমস্ত এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর বর্ষাকালে একই অবস্থা হয়। কিন্তু পানি সরানোর কোন ব্যবস্থা হয় না। বছরের প্রায় তিন চার মাস আমাদের এই দূর্ভোগ পোহাতে হয়। এজন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে ব্যবস্থা না নেয়ার জন্য দায়ী করেছেন। অপরিকল্পিতভাবে ঘরবাড়ি বানানো, ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও যত্রতত্র বাঁধ দিয়ে মাছের ঘের করায় জলাবদ্ধতার এই দূর্দশায় ভুগতে হয় সাধারণ নাগরিকদের।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন এলাকার জলাবদ্ধতার খবর পেয়ে সরেজমিনে পরিদর্শন করে জলাবদ্ধতা দূরীকরনে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া অনেক এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকাবাসীদের সহযোগীতায় পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে আসাদুজ্জামান জানান। তিনি আরো বলেন, অবিরাম বর্ষনের ফলে ইছামতি নদীর ভেড়িবাধের কিছু জায়গায় ভাঙ্গনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঐসব এলাকা পরিদর্শন করে দ্রুত ভেড়িবাধ সংস্কারে ব্যবস্থা নিচ্ছেন।দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা হয়েছিল। তিনি সেসব স্থানে যেয়ে এলাকার মানুষদের সাথে নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন।

দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন বলেন, অতি বৃষ্টির ফলে উপজেলার আনুমানিক ৯০ থেকে ১০০ হেক্টর ঘের ডুবে গেছে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান জানিয়েছেন, বর্তমানে কোন ধান চাষ না হওয়ায় আবাদী জমির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সবজি ক্ষেতগুলো কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি